কলিকাতা পুস্তকালয় by অরিন্দম বসু
Delivery Options
Get delivery at your doorstep
Features
| Publisher | দেজ পাবলিশিং |
বইয়ের ব্যবসার আড়ত কলেজ স্ট্রিট।
এভাবেই লোকে চেনে এই জায়গা। এখানেই ছোটো এক প্রকাশনা খুলে বসেছে তমাল।
শিক্ষিত এক তরুণ। বই ছাপার কাজে এসে ক্রমশ সে বুঝতে পারে পাল্লাটা ঝুঁকির দিকেই বেশি। ঝড়ঝাপটার শেষ নেই।
চলতে থাকে অস্তিত্বের টানাপোড়েন। তবু তার মধ্যেই সে আবিষ্কার করতে থাকে কলেজ স্ট্রিটকে। চিনতে থাকে তার অলিগলি। এখানে হাঁটতে গেলে ইতিহাসের গায়ে ঘষা লেগে যায়। বটতলার বইয়ের ব্যবসা কী করে কলেজ স্ট্রিটে এসে পৌঁছোল, আগে কেমন ছিল এই জায়গা, বাঙালির সামাজিক জীবনে যে সময়কে রেনেসাঁ বলা হয়ে থাকে সেই সময়ে লেখাপড়া, বই, খবরের কাগজ কী করতে পেরেছিল। এসবই যেন তমালের মাথার ভেতরে ছড়িয়ে পড়তে থাকে। পুরোনো বাড়ি, ছাপাখানা, বাঁধাইঘর, কাগজপট্টি, এজেন্ট, ক্যানভাসার, মুটে-মজুর, দোকানদার, পুরোনো বইয়ের বিক্রেতা, বইঘরের সামান্য মাইনের কর্মী, কম্পোজিটর, আর্টিস্ট, অন্য প্রকাশক, সাহিত্যের যশঃপ্রার্থী, লেখক, পাঠক মিলেমিশে যে বিরাট জগৎ তা ফুটে উঠতে থাকে কলেজ স্ট্রিটের শব্দ, গন্ধ, রং, ছবি নিয়ে। ভিন্ন ভিন্ন সময়, ইতিহাস আর বাংলা ভাষা ও সাহিত্যের নানা বাঁক যেন কাছাকাছি চলে আসে। সেইসঙ্গে এই সমস্ত কিছুর মধ্যে জাগ্রত থাকেন একজন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কলেজ স্ট্রিটে বইয়ের ব্যবসা শুরু করেছিলেন তিনি।
উপন্যাসে ভেসে ওঠে এক সময়, এক প্রাচীন সরণি। বহমান মুহূর্ত খুঁজে পেতে চায় তার পৌঁছোনোর জায়গা।
Reviews and Ratings
No Customer Reviews
Share your thoughts with other customers


