অচেনা অজানা বিবেকানন্দ by শংকর
Delivery Options
Get delivery at your doorstep
Features
| Publisher | সাহিত্যম |
এতো চেনা-জানা হয়েও বিবেকানন্দকে অনেকসময় বড়ই অচেনা এবং অজানা মনে হয়েছে। প্রথমেই স্মরণ করি হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশনে আমার পূজ্যপাদ হেডমাস্টারমশাই সুধাংশুশেখর ভট্টাচার্যের কথা। বয়সের এবং জ্ঞানের দুস্তর পার্থক্যের কথা মনে না রেখে তিনি কমবয়সী ছাত্রদেরও বিবেকানন্দ বিষয়ে নানা সংবাদ সরবরাহ করতেন। পরবর্তীকালে, ইস্কুলে সিনিয়র এবং আমার সাহিত্যগুরু শঙ্করীপ্রসাদ বসুর স্নেহপ্রশ্রয় ও নিবিড় সান্নিধ্যলাভের সৌভাগ্য লাভ করি। তাঁর কালজয়ী রচনা 'বিবেকানন্দ ও সমকালীন ভারতবর্ষ' ধীরে ধীরে আমার চোখের সামনেই মহীরুহের আকার ধারণ করে। শঙ্করীপ্রসাদের গবেষণা থেকে প্রত্যাশার বেশি লাভ করেও কিন্তু আমার কৌতূহলের অবসান হলো না। বরং পিপাসা আরও বেড়ে গেল।
এই পিপাসানিবৃত্তির প্রচেষ্টায় সম্প্রতি বিভিন্ন পত্রপত্রিকায় বিবেকানন্দ সম্পর্কে কয়েস্টা ছোট আকারের প্রবন্ধ লেখা হয়। সেই লেখাগুলি বেশ কয়েকজন পাঠফের নজরে আসে। প্রধানত তাঁদেরই প্ররোচনায় খোঁজ করতে হল কিছু পুরনো কাগজপত্রের। দেখলাম, দীর্ঘদিন ধরে আমার অজান্তেই কিছু কিছু উপাদান হাতের গোড়াতে সংগৃহীত হয়ে রয়েছে। অতএব সাহস করে আসরে নেমে পড়া গেল।
অচেনা অজানা বিবেকানন্দ সত্যিই বহুমুখী-তাঁর স্বল্পপরিসর বিচিত্র জীবনের কয়েকটা মাত্র দিক এবারের এই অনুসন্ধানের আওতায় আনা গেল।
যাঁদের জন্য এই লেখা, তাঁরা চাইলে ভিক্ষালব্ধ সংগ্রহের ঝুলি থেকে আরও কিছু তথ্য আর একটি বইতে সাজিয়ে দেবার ইচ্ছা রইল।
Reviews and Ratings
No Customer Reviews
Share your thoughts with other customers


