অনালোচিত রবীন্দ্রনাথ । অতনু কুমার বসু

Whatsapp
Facebook

₹254 / Piece

₹325

22%

You will earn 3 points from this product || 1 Point = ₹1

Secure paymentsOrder trackingWhatsApp support

Delivery Options

Get delivery at your doorstep

Product Not Available

রবীন্দ্রনাথ তাঁর প্রিয় ভাইঝি বক্-কে (ইন্দিরা দেবী) একবার বলেছিলেন যে, মনের উড়ো-উড়ো ভাবনাগুলোকে ফটোগ্রাফের ওয়েটপ্লেটে কিছুটা স্থায়ী করে না রাখলে নিঃশেষে হারিয়ে যায়। সেজন্যে তিনি সেই উড়ো ভাবনাগুলোকে চিঠি বা ডায়েরির ধাঁচে ধরে রাখতে চাইতেন। আমাদের প্রতিদিনের যাপন এবং পঠনের পরতে পরতে এমন কত কৌতূহল, কত প্রশ্ন, কত আলগা ভাবনার রেখা ফুটে ওঠে, অথচ তারা অধিকাংশই হারিয়ে যায় ফুরিয়ে যায়। যাঁরা নিয়মিত লেখালিখি করেন-তা যে কবিতা বা গল্প যা-ই হোক-তাঁরা অনেকেই সেই ভাবনার তাৎক্ষণিক চেহারাটার একটা আদল দু'-চার আঁচড়ে ধরে রাখেন চিরকুটে বা নোটবুকে। গ্রন্থকার, অতনু কুমার বসুও তার ব্যতিক্রম নন। দীর্ঘ পরিচয়ে তাঁর এই ফলদায়ী অভ্যাসটি আমার অজানা নয়। ট্রেনে-বাসে চলতে চলতেই চকিতে তাঁর পকেট থেকে বেরিয়ে আসে এক-চিলতে কাগজ-হয়তো সেটা বাসেরই একটা পুরনো টিকিট-তারই পিঠে বলপেনের আঁচড়ে ফুটে ওঠে তক্ষুণি মনের তলা থেকে বুদবুদের মতো ভেসে-ওঠা একটা বা অর্ধেকটা কবিতার পংক্তি।
'অনালোচিত রবীন্দ্রনাথ' বইটির জন্মবৃত্তান্তের পিছনেও এরকম একটি প্রক্রিয়াই কাজ করেছে। কবি পরিচয়ের বৃত্তটাকে ডিঙিয়ে ইতিমধ্যেই অতনু সারস্বত মহলে প্রাবন্ধিক-পরিচয়টাকেও সুপ্রতিষ্ঠিত করে ফেলেছেন। 'রবি-আনা' এবং '২৫ রবীন্দ্র সরণি' বইদুটিতে সেই স্বাক্ষর আছে। তখন থেকেই স্পষ্ট বোঝা গিয়েছিল, রবীন্দ্রসন্ধান তাঁর হাড়মজ্জার ভিতরে মিশে আছে। রবীন্দ্রসন্ধানের সেই ব্যাকুল চারণার চিহ্ন আরও একবার ধরা পড়ল 'অনালোচিত রবীন্দ্রনাথ-এ।


Reviews and Ratings

No reviews yet

Be the first to share your experience — it helps other shoppers decide.