Shanku 2in1 || Factbook + Notebook || শঙ্কু ২ ইন ১ - ফ্যাক্টবুক + নোটবুক
Highlights
- তথ্য অভিজিৎ সুকুল
- অলংকরণ শুভম ভট্টাচার্য
- প্রচ্ছদ সজ্জা সুবিনয় দাস
- প্রকাশক ভাষা ক্লাসিক্স
- ম্যাগনেটিক হার্ডবাউন্ড
Delivery Options
Get delivery at your doorstep
Product Not Available
Features
| Publisher | ভাষা ক্লাসিকস্ |
Free Magnetic রোবু বুকমার্ক
মেনলো পার্কের জাদুকর ছিলেন আলভা এডিসন। প্রচুর আবিষ্কার। একের পর এক পেটেন্ট। আর আমাদের প্রোফেসর শঙ্কু থাকেন গিরিডিতে। উশ্রীর ধারে বেড়ান আর জাদুকরের মতোই একের পর এক জিনিস বানিয়ে চলেন। তফাৎ শুধু এক জায়গাতেই। এডিসন বাস্তবে আর শঙ্কু কল্পনায়। তাই বা বলি কী করে? তফাৎ আরও অনেকও বটে। শঙ্কু ইনভেন্টর, শঙ্কু এডভেঞ্চারার, শঙ্কু দুনিয়া ঘোরা এক বাঙালি। এক বিস্ময় প্রডিজি। শঙ্কু খুব ভালো একজন মানুষও। অবলীলায় প্রত্যাখ্যান করতে পারেন লোভ। নিজের আবিষ্কার উৎসর্গ করেন জনকল্যাণে। বাংলা সাহিত্য সত্যজিৎ রায়ের কাছে ঋণী থেকে যাবে এমন এক চরিত্র সৃষ্টি করার জন্য। কিছুদিন আগে সন্দীপ রায় বলছিলেন, সবার মাতামাতি শুধু ফেলুদাকে নিয়ে। শঙ্কু বড়োই নেগ্লেক্টেড। সেই ভাবনা থেকেই ভাষা পাবলিশিং নিয়ে এলো এই শঙ্কু 2-in-1 ফ্যাক্টবুক। পাতায় পাতায় শঙ্কু ট্রিভিয়া। সঙ্গে ভট্টবাবুর আঁকা দুর্দান্ত সব ছবি। আপনার নোট নেওয়ার জন্য অজস্র পাতা। সন্দীপ রায়ের শঙ্কু-ফ্যাক্ট ইত্যাদি প্রভৃতি।
Reviews and Ratings
No Customer Reviews
Share your thoughts with other customers

